মি. আরিফ ব্যবস্থাপনার কোন নীতি লংঘন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আরিফ ব্যবস্থাপনার সাম্যের নীতির লঙ্ঘন করেছেন। প্রতিষ্ঠানের সকল কর্মীর প্রতি সমআচরণ করা ও সকলকে সমান দৃষ্টিতে দেখার নীতিকেই সাম্যের নীতি বলে।সকলের প্রতি সমান ও নিরপেক্ষ আচরণ নিশ্চিত করা এবং একই দৃষ্টিতে দেখাই হলো সাম্যতা। এই নীতি অনুসারে কর্মীদের যোগ্যতা ও কাজের দক্ষতা অনুসারে কর্তৃত্ব ও দায়িত্ব দেওয়া হয়। তাছাড়া সম্পাদিত কাজের যথাযথ মূল্যায়ন যথাসময় নিয়ন্ত্রন ও মজুরি দেওয়া আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেওয়া, সমআচরণ প্রভৃতি নিশ্চিত করতে হয়। এতে কর্মীদের মনোবল, আনুগত্য ও কাজ করার ইচ্ছা বেড়ে যায়।প্রতিষ্ঠানের সব ক্ষেত্রে সাম্যের নীতি প্রতিষ্ঠিত হলে অধস্তনদের মাঝে কোন কোনরূপ বৈষম্য তৈরি হয় না। উদ্দীপকে আমরা দেখতে পাই মিস্টার আরিফ সম্প্রতি প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনায় আত্মীয়-স্বজনদের প্রাধান্য দিচ্ছেন। আত্মীয় স্বজনদের এই প্রাধান্য দেওয়ার বিষয়টি থেকে আমরা বুঝতে পারি মিস্টার আরিফ ব্যবস্থাপনার সাম্যের নীতির লঙ্ঘন করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. আরিফ ব্যবস্থাপনার কোন নীতি লংঘন করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর