মি. সাবের চৌধুরী কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর
উত্তর: মি. সাবের চৌধুরী উচ্চ স্তরের ব্যবস্থাপক। প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ লক্ষ্য ও কৌশল নির্ধারণ পূর্ব আনুমান, অর্থসংস্থান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণের জন্য সর্বোচ্চ স্তরে নির্বাহীদের নিয়ে গঠিত স্তরকে উচ্চ স্তরে ব্যবস্থাপনা বলে। এই স্তরকে প্রশাসনিক স্তরও বলা হয়ে থাকে। প্রতিষ্ঠানে চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ,প্রতিষ্ঠানের সচিব, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক,এই স্তরের অন্তর্গত। উচ্চস্তরে নির্বাহী বা ব্যবস্থাপকরা সাধারণত মানসিক ও বুদ্ধি ভিত্তিক কাজ বেশি মাত্রায় করে থাকেন।মি. সাবের চৌধুরী চা উৎপাদনকারী কোম্পানির নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত। এই থেকে আমরা বুঝতে পারি যে মিস্টার সাবের চৌধুরী একজন উচ্চ স্তরের ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. সাবের চৌধুরী কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর