জনাব সানির প্রতিষ্ঠানটিতে কোন নীতির অভাবে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কমে যাচ্ছে? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবস্থাপনার চাকরির স্থায়িত্বের নীতির অভাবে জনাব সানির প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কমে যাচ্ছে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের চাকরি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার নীতিটাই চাকরির স্থায়িত্বের নীতি বলে। একই প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা গেলে তাদেরকে উপযুক্ত অযোগ্য কর্মী বাহিনী হিসেবে গঠন করা যায়। কারণ তারা প্রতিষ্ঠানে নিজেদেরকে নিরাপদ মনে করে এবং মনোযোগ সহকারে কাজ করতে আগ্রহী হয়। উদ্দীপকের জনাব সনি এপার্টমেন্ট নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তার প্রতিষ্ঠানের প্রতিটি প্রকল্পের নকশা তিনি পর্যালোচনা করেন এবং প্রয়োজনে সংশোধন করে অনুমোদন করেন। তিনি ভালো বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেন। কিন্তু একটু ভুল হলেই ছাটাই করেন।এতে কর্মীরা আতঙ্কিত থাকেন এবং অন্যত্র ভাল কোন চাকরির সুযোগ পেলে চলে যান। এতে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কমে যায় এবং সময়মতো কাজ শেষ হয় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটির উৎপাদন কমে যাওয়ার কারণ হচ্ছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা চাকরির স্থায়িত্বের নীতি অনুসরণ করছেন না। এতে উক্ত প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের কর্ম ক্ষেত্রে আগ্রহ কমে যাচ্ছে। এই নীতির অভাবে প্রতিষ্ঠানের শ্রম ঘূর্ণায়মানতা বৃদ্ধি পাবে। এর ফলের প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা কমে যাবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব সানির প্রতিষ্ঠানটিতে কোন নীতির অভাবে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা …
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর