উদ্দীপকে জনাব সানির মাঝে আদর্শ ব্যবস্থাপকের সমস্যা অনুধাবনের দক্ষতার উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিষ্ঠানের সমস্যা অনুধাবন করে তার চিহ্নিতকরণ এবং তার সঠিক সমাধান করার দক্ষতাকে সমস্যা অনুধাবনের দক্ষতা বলে। একজন ব্যবস্থাপকের সামনে প্রতিনিয়ত বিভিন্ন পরিস্থিতির উদ্ভব হয়। পরিস্থিতি অনুযায়ী সমস্যা অনুধাবন করতে না পারলে সঠিক সমাধান সম্ভব হয় না। তাই সমস্যার সমাধানে বিভিন্ন বিকল্প কর্ম পন্থা থেকে সঠিক ও কার্যকর পন্থা নির্ধারণের ব্যাপারে ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণ করার দক্ষতা অর্জন করতে হয়। উদ্দীপকে দেখা যায়, জনাব সনি এপার্টমেন্ট নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তার প্রতিষ্ঠানের প্রতিটি প্রকল্পের নকশা তিনি পর্যালোচনা করেন এবং প্রয়োজনে সংশোধন করে অনুমোদন করেন। তিনি ভালো বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেন।অর্থাৎ তিনি সমস্যা গুলো খুঁজে বের করেন এবং তার সমাধানের ব্যবস্থা গ্রহণ করে থাকেন। তার এই কাজগুলো একজন ব্যবস্থাপকের মধ্যে অনুধাবনের দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব সানির মাঝে আদর্শ ব্যবস্থাপকের সমস্যা অনুধাবনের দক্ষতার উপস্থিতি লক্ষ্য করা যায়।