মি. গৌতমের পরিকল্পনা যে সফল হওয়ার জন্য আদর্শ পরিকল্পনার মূলত কোন বৈশিষ্ট্য দায়ী? মতামত দাও।
উত্তর: মি. গৌতমের পরিকল্পনাটি সফল হওয়ার জন্য আদর্শ পরিকল্পনায় নিরবিচ্ছিন্নতা বৈশিষ্ট্যটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অবিরাম কাজের ধারাবাহিকতা রক্ষা করাই হলো নিয়োগ বিচ্ছিন্নতা। পরিকল্পনা একটি নিরবিচ্ছিন্ন ধারাবাহিক কার্যক্রম বা প্রক্রিয়া।প্রতিষ্ঠানের জীবদ্দশায় এটি কখনো শেষ হয় না। এক্ষেত্রে একটি পরিকল্পনার কার্যকারিতা হারানোর পূর্বে নতুন পরিকল্পনা গৃহীত হয়। উদ্দীপকে মি. গৌতম একটি সিমেন্ট উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতিটি বিভাগের উদ্দেশ্যে পরিকল্পনা তৈরি করা হয়। সেই মোতাবেক প্রতিটি বিভাগের কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং বিভাগ গুলোর কাজের সমন্বয় করেন। তিনি নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বেই আবার পরিকল্পনা করেন। তার এই কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানটি খুব দ্রুত সফল হচ্ছে। উক্ত প্রতিষ্ঠানে পরিকল্পনা নিরবিচ্ছিন্নতা বৈশিষ্ট্যটি বিদ্যমান। এই বৈশিষ্ট্যের মূল বিষয় হচ্ছে একটি পরিকল্পনার কার্যকারিতা হারানোর পূর্বে আরেকটি নতুন পরিকল্পনা গৃহীত করা হবে। এর ফলে প্রতিষ্ঠানের কাজ কখনোই থেমে থাকবে না। কারণ একটি পরিকল্পনা বাস্তবায়নের সাথে সাথে নতুন আরেকটি পরিকল্পনা গৃহীত হলে প্রতিষ্ঠানের কাজ অনবরত চলতেই থাকবে। এর ফলে প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে সফলতা অর্জন করতে সক্ষম হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. গৌতমের পরিকল্পনা যে সফল হওয়ার জন্য আদর্শ পরিকল্পনার মূলত কোন ব…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর