মিসেস আরুফার প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ের সংগঠন কাঠামোটি কি ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস আরুফার প্রতিষ্ঠানের প্রথম পর্যায়ে সংগঠন কাঠামোটি হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাজের সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। এই ধরনের সংগঠন কাঠামো লাইন কর্মকর্তাগণ করণীয় কাজ ও কাজের সাথে জড়িত থাকেন। মূলত সরলরৈখিক সংগঠন ও কার্যভিত্তিক সংগঠনের অসুবিধা গুলো দূর করে উপসংগঠনের সুবিধাগুলো অর্জনের উদ্দেশ্যে এই ধরনের সংগঠন কাঠামো গড়ে ওঠে। উদ্দীপকে মিসেস আরুফা একটি ভোগ্য পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের নির্বাহী। তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে প্রয়োজন হলে একজন নির্ধারিত উপদেষ্টার সহায়তা নেন।তবে প্রয়োজন হলে একজন নির্ধারিত উপদেষ্টার সহায়তা নেন। নির্বাহীর সহযোগিতায় উপদেষ্টা কর্মী থাকলে তা সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের রূপ নেয়। তাই বলা যায়, উক্ত প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ে সংগঠন কাঠামোটি হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামো।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মিসেস আরুফার প্রতিষ্ঠানে প্রথম পর্যায়ের সংগঠন কাঠামোটি কি ধরনের? ব…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর