ব্যায় সংকোচনের নীতিতে উদ্দীপকের কার পরিকল্পনাটি উত্তম? বিশ্লেষণ কর।
উত্তর: ব্যায় সংকোচনের নীতিতে উদ্দীপকের মি. হাসানের স্থায়ী পরিকল্পনাটি উত্তম। যে পরিকল্পনা একবার গ্রহণ করার পর অপরিবর্তিত অবস্থায় তা বারবার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। তাই পরিকল্পনা স্থায়ী প্রকৃতির হয়ে থাকে এবং একই ধরনের সমস্যা মোকাবিলা করার জন্য এই ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়। এর ফলে পরিকল্পনা তৈরীর ঝামেলা ও ব্যয় হতে প্রতিষ্ঠান রক্ষা পায়। উদ্দীপকে মি. হাবিব একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা করেন। এতে তার কর্মভার বেশি হয়। কিন্তু বিশেষ কোনো সমস্যা সমাধানে ওই পরিকল্পনা সহায়তা করে। অন্যদিকে মি. হাসান ওই প্রতিষ্ঠানে বিক্রয় ব্যবস্থাপক। তিনি তার বিভাগের পৌনঃপুনিক সমস্যার সমাধানের উদ্দেশ্যে সকলের ব্যবহারের জন্য পরিকল্পনা করেন। এতে তার কর্মভার কম হয়। উক্ত প্রতিষ্ঠানে হাবিব একার্থক পরিকল্পনা করেন। এই ধরনের পরিকল্পনা নির্দিষ্ট উদ্দেশ্যে অর্জনের জন্য বাস্তবায়িত হয় এবং উদ্দেশ্য সাধন হয়ে গেলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। হাসান এমন একটি পরিকল্পনা গ্রহণ করেন যা বারবার সমস্যার সমাধান ব্যবহৃত হয়। এর ফলে বারবার পরিকল্পনা করতে হয় না বলে ব্যায় কমে যায়। তাই বলা যায়, ব্যয় সংকোচনের নীতিতে উদ্দীপকের মি. হাসানের স্থায়ী পরিকল্পনাটি অনেক উত্তম।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ব্যায় সংকোচনের নীতিতে উদ্দীপকের কার পরিকল্পনাটি উত্তম? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর