ক্ষমতার প্রয়োগের ভিত্তিতে মি. রাসেলের নেতৃত্বটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে মি. রাসেলের নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্ব। যে নেতৃত্ব নেতা অধস্থনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এ নেতৃত্বে নেতাকর্মীদের আদেশ বুঝিয়ে দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং কোন প্রশ্ন করলে তার উত্তর বুঝিয়ে দেন। নেতা সমগ্র ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে প্রয়োজনীয় কর্তৃত অধস্তনদের কাছে হস্তান্তরিত করেন। উদ্দীপকে মি. রাসেল একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার অধস্তনদের সঙ্গে আলোচনা করে কর্মীকে কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন। এতে কর্মীদের মনোবল বৃদ্ধি পায়।রাসেলের নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ক্ষমতার প্রয়োগের ভিত্তিতে রাসেলের নেতৃত্বটি গণতান্ত্রিক নেতৃত্ব।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ক্ষমতার প্রয়োগের ভিত্তিতে মি. রাসেলের নেতৃত্বটি কোন ধরনের? ব্যাখ্য…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর