মেঘনা লি.এর চতুর্থ ধাপে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন কার্যক্রমটি সংঘটিত হবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত কোম্পানিটির চতুর্থ ধাপে নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন কার্যক্রম সংঘটিত হবে।পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা, তা তদারকি করা এবং কোন ভুল ত্রুটি হলে তার সংশোধনের ব্যবস্থাকেই নিয়ন্ত্রণ বলে। নিয়ন্ত্রণেরর কিছু প্রক্রিয়া রয়েছে যেমন: আদর্শ মান নির্ধারণ, সম্পাদিত কার্যের পরিমাপ, আদর্শ মানের সঙ্গে সম্পর্কিত কাজের তুলনা, নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় বিচ্যুতির কারণ নির্ণয় ও তা মূল্যায়ন, সংশোধন মূলক ব্যবস্থা। উদ্দীপকের চিত্রের নিয়ন্ত্রণ প্রক্রিয়ার চতুর্থ ধাপে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বিচ্যুতির কারণ ও তার মূল্যায়ন ধাপটি দেওয়া হয়নি।তাই বলা যায়, মেঘলা লি. এর চতুর্থ ধাপে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন কার্যক্রমটি সংঘটিত হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মেঘনা লি.এর চতুর্থ ধাপে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন কার্যক্রমটি সংঘট…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর