মি. হাবিবের পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: মি. হাবিবের পরিকল্পনাটি একার্থক পরিকল্পনা। পরিকল্পনা একটি নির্দিষ্ট কাজ করার জন্য একবারই প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। একটি মাত্র উদ্দেশ্যে অর্জনের জন্য একার্থক পরিকল্পনা ব্যবহার করা হয় বলে একবার ব্যবহারের পর এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। যেসব কর্ম ক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকান্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বলে বিবেচিত হয়। উদ্দীপকে মি. হাবিব একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তিনি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা করেন। এতে তার কর্মভার বেশি হয়। কিন্তু বিশেষ কোনো সমস্যা সমাধানে ওই পরিকল্পনা সহায়তা করে। হাবিবের এমন পরিকল্পনাটি একার্থক পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, হাবিবের পরিকল্পনাটি হচ্ছে একার্থক পরিকল্পনা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. হাবিবের পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর