নিয়ন্ত্রণের কোন বৈশিষ্ট্যের জন্য মেঘনা লি. এর উন্নতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে? ব্যাখ্যা কর।
উত্তর: নিয়ন্ত্রণের আদর্শ মান নির্ধারণ বৈশিষ্ট্যের জন্য মেঘলা লি. এর উন্নতি হচ্ছে। নিয়ন্ত্রণকে ফলপ্রদ করার লক্ষ্যে সর্বপ্রথম প্রত্যেক কাজের জন্য আদর্শ মান নির্ধারণ করা প্রয়োজন। আদর্শ মান এক ধরনের পরিকল্পনা। নিয়ন্ত্রণের এ মান সংখ্যা, ওজন, দৈর্ঘ্য, ঘন্টা, আর্থিক মূল্য, আর্থিক ব্যয় ওয়াই ইত্যাদির মাধ্যমে নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানের যে বাজেট প্রণয়ন করা হয় তা আয় ও ব্যয়ের আদর্শ মান হিসেবে গণ্য হয়। যেমন: একটি উৎপাদন কেন্দ্রের সপ্তাহে ১০০ একক পণ্য উৎপাদিত হয় বা হবে অথবা একটা বিক্রয় কেন্দ্রের সামনের মাসে ১০০০একক পণ্য বিক্রয় হবে এরুপ পরিমাণ পূর্ব নির্ধারিত করেন কে আদর্শ মান নির্ধারণ বলা হয়। উদ্দীপকে মেঘলা লি. এর নিয়ন্ত্রণ প্রক্রিয়া দেওয়া হয়েছে। যেখানে নিয়ন্ত্রণের আদর্শ মান নির্ধারণ, সম্পাদিত কাজের পরিমাণ, আদর্শ মানের সঙ্গে সম্পাদিত কাজের তুলনা, বিচ্যুতির কারণ ও নির্ণয় মূল্যায়ন, সংশোধন মূলক ব্যবস্থা ইত্যাদি দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী যতক্ষণ কার্যক্রম চলতে থাকে ততক্ষণ নিয়ন্ত্রণও চলতে থাকে। করে প্রতিষ্ঠানে পরিকল্পনা সংশোধনী আনা হলে সেই মোতাবেক নিয়ন্ত্রণ চলে। তাই বলা যায়, প্রতিষ্ঠানে আদর্শ মান নির্ধারণের ফলে প্রতিষ্ঠানটি সফল হয়েছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নিয়ন্ত্রণের কোন বৈশিষ্ট্যের জন্য মেঘনা লি. এর উন্নতি ক্রমাগত বৃদ্ধ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর