নির্দেশনার কোন সমস্যার জন্য মিসেস সুমির কৌশল গুলো কাজ করছে না? মতামত দাও।
উত্তর: পরামর্শমূলক নির্দেশনায় গোপন তথ্য ফাঁস সমস্যার কারণে মিসেস সুমির কলাকৌশল গুলো কাজ করছে না। যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যে কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্বের কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন, তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। এরূপ নির্দেশনা পদ্ধতিতে যেমন অনেক সুবিধা রয়েছে তেমন অনেক অসুবিধা রয়েছে। এমন অসুবিধা গুলোর মধ্যে অন্যতম একটি অসুবিধা হচ্ছে গোপন তথ্য ফাঁস। উদ্দীপকের মিসেস সুমি একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তিনি যে কোন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সকল স্তরের কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেন। এবং সেই মোতাবেক নির্দেশনা প্রদান করেন। এতে কর্মীরা আনন্দিত হন। কিন্তু মিসেস সুমির কৌশল গুলো ইদানিং তেমন কাজ করছেন না। প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো তার প্রতিষ্ঠানের মত কৌশল ব্যবহার করছে। এতে সে চিন্তিত।উক্ত প্রতিষ্ঠান পরিচালনায় পরামর্শমূলক নির্দেশনা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এমন নির্দেশনা পদ্ধতি অধস্থনদের সাথে সরাসরি বিভিন্ন বিষয়ের মতবিনিময় করেন। উক্ত আলাপ আলোচনা ও মত বিনিময়ের সাথে অনেক তথ্য ফাঁস হয়ে যায়।যা প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই মনে করি, পরামর্শমূলক নির্দেশনায় গোপন তথ্য ফাঁস সমস্যার কারণে মিসেস সুমির কলাকৌশল কোন কাজ করছে না।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নির্দেশনার কোন সমস্যার জন্য মিসেস সুমির কৌশল গুলো কাজ করছে না? মতাম…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর