মিসেস মমতাজ এর কাজটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: মিসেস মমতাজ এর কাজটি উচ্চ স্তরীয় ব্যবস্থাপকীয় কাজ। ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদির মানসিক ও বুদ্ধিভিত্তিক কার্যাবলীর সম্পাদন করা হয়, তাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালনা পর্ষদ, পরিচালক, চেয়ারম্যান ইত্যাদি প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকের মিসেস মমতাজ ও মিসেস শাহনাজ দুই বান্ধবী এবং তারা একই প্রতিষ্ঠানে কাজ করেন। মমতাজ প্রতিষ্ঠানের উদ্দেশ্য নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী অধস্থনদের নির্দেশনা দেন। মমতাজের এমন কার্যক্রম ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মিসেস মমতাজ এর কাজটি উচ্চ স্তরীয় ব্যবস্থাপকীয় কাজ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মিসেস মমতাজ এর কাজটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর