নিম্নস্তরের কর্মীদের পরিচালনার ক্ষেত্রে বান্ধবীদের মধ্যে কার কাজ অতি গুরুত্বপূর্ণ? তোমার মতামত দাও।
উত্তর: নিম্নস্তরের কর্মীদের পরিচালনার ক্ষেত্রে বান্ধবীদের মধ্যে মিসেস শাহনাজের গুরুত্ব অনেক। নিম্ন স্তরের ব্যবস্থাপনায় উচ্চ ও মধ্য পর্যায়ের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করা হয় তাকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনা কার্যাবলী বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গের সমন্বয়ে নিম্ন স্তরের ব্যবস্থাপনা গঠিত হয়ে থাকে। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদেরকে এ পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়। উদ্দীপকে মিসেস মমতাজ ও মিসেস শাহনাজ দুই বান্ধবী এবং তারা একই প্রতিষ্ঠানে কাজ করেন। মমতাজ প্রতিষ্ঠান উদ্দেশ্য নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী অধস্থনদের নির্দেশনা দেন। অন্যদিকে শাহনাজ প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জনের জন্য কর্মীদের নির্দেশনা দেন এবং তত্ত্বাবধান করেন। ফলে প্রতিষ্ঠানটি দ্রুত সফলতা পাচ্ছে। উচ্চ স্তরের ব্যবস্থাপকদের সাথে মধ্যস্তরের ব্যবস্থাপকের সম্পর্ক। আর মধ্যস্তরের ব্যবস্থাপকের সঙ্গে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের সম্পর্ক। নিম্ন স্তরের লোকেরা সাধারনত শারীরিক শ্রমের মাধ্যমে কাজ করে থাকে। তাই প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তাদেরকে তত্ত্বাবধান করতে হয় এবং তাদের ভুল ত্রুটি সংশোধন করে দিতে হয়। সংশোধন করে দেয় মধ্য পর্যায়ের ব্যবস্থাপকরা।আর এই কাজটি উক্ত বান্ধবীদের মধ্যে শাহনাজ করে থাকেন। তাই বলা যায়, নিম্ন স্তরের কর্মীদের পরিচালনার ক্ষেত্রে বান্ধবীদের মধ্যে মিসেস শাহনাজ অধিক গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নিম্নস্তরের কর্মীদের পরিচালনার ক্ষেত্রে বান্ধবীদের মধ্যে কার কাজ অত…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর