সুন্দর ভাবে চালানোর ক্ষেত্রে সংগঠনের কোন বিষয়টিতে গুরুত্ব আরোপ করা হয়েছে তা বিশ্লেষণ করুন।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে সমর্থনের দায়িত্ব ও কর্তৃতে প্রতি গুরুত্ব রোপ করা হয়েছে। আদেশদানের বৈধ ক্ষমতাকে কর্তৃত্ব বলে। অন্যদিকে সন্তোষ ভাবে কোন কাজ করার বাধ্যবাধকতাকে দায়িত্ব বলে। প্রতিষ্ঠানের সব পর্যায়ে কর্মীর কর্তৃত্ব ও দায়িত্ব যদি নির্দিষ্ট থাকে তবে প্রত্যেকেই তার ক্ষমতা ও করণীয় সম্পর্কে ধারণা লাভ করতে পারে। ফলে পারস্পরিক ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে না। উদ্দীপকে দেখা যাচ্ছে, গ্রামীন লি. এর সাংগঠনিক কাঠামো চিত্র দেখানো হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কর্তৃত্ব প্রবাহ উপর থেকে নিচের দিকে এবং জবাবদিহিতা নিচ থেকে উপরের দিকে ধাবিত হচ্ছে। উক্ত সংগঠনের প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্ধারিত রয়েছে। ফলে ঊর্ধ্বতনের আদেশ নির্দেশ অমান্য করার প্রবণতা অধস্তনদের থাকেনা। ফলে কেউ কাজে ফাঁকি দিতে পারে না। উদ্দীপকের প্রত্যেকটি কর্মীর দায়িত্ব ও কর্তৃত্ব সুনির্দিষ্ট। সে কার অধীনে কাজ করবে এবং কার অধীনে জবাবদিহিতা করবে তা দেওয়া রয়েছে। এর ফলে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নিয়ে কোন ভুল বোঝাবুঝি বা জটিলতা সৃষ্টি হবে না। এতে প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের মধ্যে কাজ করার আগ্রহ সৃষ্টি হয় এবং উৎপাদনশীলতার বৃদ্ধি পায় ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
সুন্দর ভাবে চালানোর ক্ষেত্রে সংগঠনের কোন বিষয়টিতে গুরুত্ব আরোপ করা…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর