নেতৃত্বের কোন সমস্যার জন্য প্রতিষ্ঠানটির মুনাফা কমে যাচ্ছে? মতামত দাও।
উত্তর: নেতৃত্বের অদক্ষতার কারণে প্রতিষ্ঠানটির মুনাফা কম হচ্ছে। অধিকতর কম সময়, শক্তি ও সম্পদ ব্যবহারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যে অর্জনের লক্ষ্যে কোন নির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষমতা কে ব্যবস্থাপকীয় দক্ষতা বলে। এই ধরনের দক্ষতা উৎপাদন ও সেবার মান উন্নয়ন, পরিমাণ বৃদ্ধি এবং অপচয় কমতে সহায়তা করে। ফলে উৎপাদন ব্যয় কমে যায় এবং প্রতিষ্ঠানটি সুনামের সাথে চলতে থাকে এবং সহজেই লক্ষ্য অর্জিত হয়। উদ্দীপকে দেখা যায় মি. রাসেল একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার অধঃস্তনদের সঙ্গে আলোচনা করে কর্মীকে কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন। এতে কর্মীদের মনোবল বৃদ্ধি পায়। কিন্তু তিনি কর্মীদের সম্পাদিত কাজের হিসাব নেন না। এতে কর্মীদের উৎপাদনশীলতা কমে যাচ্ছে এবং প্রতিষ্ঠানের মুনাফা কমে যাচ্ছে। নেতৃত্ব হলো অধীনস্থ কর্মীদের সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের কৌশল। নেতা তার সচেতনতা, দূরদর্শিতা ও বিচক্ষণতার দ্বারা কার্য সম্পাদনের যথেষ্ট থাকে। উদ্দীপকে নেতাকর্মীদের কাজের কোন খোঁজ খবর নেন না। এতে প্রতিষ্ঠানের উপাদানশীলতা কমে যাচ্ছে এবং মুনাফা কমে যাচ্ছে। আর এটি হচ্ছে অদক্ষ নেতৃত্বের কারণে। আমি মনে করি, নেতৃত্বের অদক্ষতার কারণে প্রতিষ্ঠানটির মুনাফা কম হচ্ছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
নেতৃত্বের কোন সমস্যার জন্য প্রতিষ্ঠানটির মুনাফা কমে যাচ্ছে? মতামত দাও।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর