মি. মাসুদ রানার প্রতিষ্ঠানে কর্মীদের কর্মসন্তুষ্টি ও উৎপাদনশীলতার বৃদ্ধির মূল কারণটি বিশ্লেষণ কর।
উত্তর: মি. মাসুদ রানার প্রতিষ্ঠানে কর্মীদের কর্মসন্তুষ্টি ও উৎপাদনশীলতার বৃদ্ধির মূল কারণটি হল শিক্ষানবিশ প্রশিক্ষণ। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদের কে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে।শিক্ষানবিশ প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনের সক্ষম করে গড়ে তোলা হয়। উদ্দীপকে মি. মাসুদ রানা একটি কোম্পানির নির্বাহী। তিনি প্রতিষ্ঠানে কিছু সংখ্যক কর্মী নিয়োগের জন্য নির্ধারিত পদ্ধতি অনুসরণ করেন। তিনি কর্মীদের শারীরিক যোগ্যতা ও কর্মদক্ষতা যাচাই করে কর্মী নির্বাচন করেন এবং নিয়োগ দেন। নিয়োগপ্রাপ্ত কর্মীদের তিনি একজন তত্ত্বাবধায়কের সার্বিক তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেন। এতে কর্মীদের কার্য সন্তুষ্টি ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। উক্ত প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত কর্মীদের তিনি প্রশিক্ষণের ব্যবস্থা করেন,যার শিক্ষানবিশ প্রশিক্ষণ হিসেবে গণ্য। এখানে অফিস প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীরা বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং এ কাজের উপর দক্ষ হয়ে ওঠে। তাই বলা যায়, শিক্ষানবিশ প্রশিক্ষণের কারণেই মাসুদ রানার প্রতিষ্ঠানে কর্মীদের কর্ম সন্তুষ্টি ও উৎপাদনশীলতার বৃদ্ধি পায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. মাসুদ রানার প্রতিষ্ঠানে কর্মীদের কর্মসন্তুষ্টি ও উৎপাদনশীলতার ব…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর