"জনাব রহমান নীতিনির্ধারনী কাজের সাথে সম্পৃক্ত"- উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উচ্চ স্তরের ব্যবস্থাপক হিসেবে জনাব রহমান প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী কাজের সাথে সম্পৃক্ত। ব্যবস্থাপনার যে অংশের প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধি বৃদ্ধি কার্যাবলী সম্পাদন করেন তাদেরকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক বলেন। প্রতিষ্ঠানের মালিক পক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, মহা ব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, কোম্পানির সচিব, সেক্রেটারি প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চপর্যায়ে ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে জনাব রহমান একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি কারখানার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেন। জনাব শফিককে সম্প্রসারিত কারখানার ফরম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হলো। জনাব শফিকের তত্ত্বাবধানে শ্রমিকেরা চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে লাগলো। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার প্রতিষ্ঠানের মূল পরিকল্পনা ও নীতি নির্ধারণ করে থাকেন এবং সে অনুযায়ী মধ্য পর্যায়ে ব্যবস্থাপকগণদের নির্দেশনা দিয়ে থাকেন। মধ্য পর্যায়ের ব্যবস্থাপকের পরিকল্পনা অনুযায়ী নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগন কাজ করেন। তাই উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ত্রুটি হলে প্রতিষাণ কখনোই সফলতা অর্জন করতে পারে না। তাই বলা যায়, রহমান কর্তৃক প্রতিষ্ঠানের নীতি নির্ধারণের কাজটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"জনাব রহমান নীতিনির্ধারনী কাজের সাথে সম্পৃক্ত"- উদ্দীপকের আলোকে মূল…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর