লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিকল্পনা প্রণয়নের কোন ধাপের অনুপস্থিতি রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিকল্পনা প্রণয়নের ভবিষ্যৎ মূল্যায়ন ধাপটি অনুপস্থিত রয়েছে। পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সূচক বাধাগুলোর আগাম মূল্যায়নকে ভবিষ্যৎ মূল্যায়ন বলে। এটি পরিকল্পনা প্রণয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একজন ব্যবস্থাপক কে পরিকল্পনা প্রণয়নের পূর্বে প্রতিষ্ঠান ভবিষ্যতে কি চায়, কি ধরনের সুযোগ-সুবিধা লাভ করতে পারবে অথবা কোন কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে ইত্যাদি বিষয় বিবেচনা করে চিন্তা করতে হয়। উদ্দীপকে স্বপ্ন ফার্নিচার একটি স্বনামধন্য আসবাবপত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিবছর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ৫০,০০০ একক আলমারি তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেন। বছরের মাঝামাঝি সময় দেখা যায় লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে না।ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করা যাচ্ছে না। ভবিষ্যৎ মূল্যায়ন না করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করাই লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে না। তাই বলা যায়, লক্ষ্যমাত্র নির্ধারণ পরিকল্পনা প্রণয়নের ভবিষ্যৎ মূল্যায়ন ধাপটির অনুপস্থিতি রয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিকল্পনা প্রণয়নের কোন ধাপের অনুপস্থিতি রয…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর