উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠানের বাজার পুনরুদ্ধারে করণীয় বিশ্লেষণ কর?
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের বাজার পুনরুদ্ধারে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা উচিত। তীব্র প্রতিযোগিতা পূর্ণ বাজারে টিকে থাকে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জনের জন্য যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে কৌশলগত পরিকল্পনা বলে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয় বিধায় প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে নির্বাহীদের অনেক চিন্তাভাবনা করতে হয়। উদ্দীপকের স্বপ্ন ফার্নিচার একটি স্বনামধন্য আসবাবপত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিবছর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ৫০,০০০ একক আলমারি তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেন। বছরের মাঝামাঝি সময় দেখা যায় লক্ষ্যমাত্রা অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে না। ফলে ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করা যাচ্ছে না। এতে বাজার প্রতিযোগী প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে।বর্তমানে তীব্র প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে ও তাই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাদের পুরনো পরিকল্পনা বাদ দিয়ে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা উচিত। এমন পরিকল্পনার প্রতিষ্ঠানটিতে যথাসময়ে পণ্য তৈরি করে প্রতিযোগিতায় টিকে থাকলে সহযোগিতা করবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠানের বাজার পুনরুদ্ধারে করণীয় বিশ্লেষণ কর?
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর