বিক্রয়ের পরিমাণ বৃদ্ধিতে কোন ধরনের সংগঠন কাঠামো সুপারিশ করা হয়েছে? উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: বিক্রয় পরিমান বৃদ্ধিতে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামোর সুপারিশ করা হয়েছে। যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর কাছে সহযোগিতা করার জন্য একজন উপদেষ্টা বা বিশেষজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হয় তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলে। উৎপাদনকারী সরলর রৈখিক সংগঠনের কর্মীদের পরামর্শ দেওয়ার জন্য অনেক সময় বিশেষজ্ঞ নিয়োগ করে থাকে। এ ক্ষেত্রে কর্তৃত্ব ও ক্ষমতার সরলরৈখিক নির্বাহী ভোগ করে। অপর পক্ষে পদস্থ কর্মীর কাজ হল সরলর রৈখিক নির্বাহী কাজে সহযোগিতা প্রদান করা। উদ্দীপকের সমুদ্র কর্পোরেশনের বিক্রয় পরিমাণ দিন দিন কমছে। সমস্যার কারণ উদঘাটন ও সমাধান বের করার জন্য সমুদ্র কর্পোরেশনের এমডি একজন সিনিয়র কর্মকর্তার নেতৃত্বে পাঁচ জনের দলকে দায়িত্ব দিলেন। তারা এক সপ্তাহ তদন্ত করে বের করলেন যে উৎপাদিত পণ্যের মান নিম্নমুখী হওয়ার জন্য বিক্রয় এর পরিমাণ কমে যাচ্ছে। পণ্যের মান বাড়াতে সরলরৈখিক নির্বাহীদের সহযোগিতা করার জন্য বিশেষ কর্মী নিয়োগের সুপারিশ করে তদন্তকারী দল তাদের প্রতিবেদন জমা দিল। সংগঠনের জন্য সুপারিশ করে। এরূপ সংগঠন কাঠামোতে নির্বাহী বিশেষজ্ঞের সহযোগিতায় যে কোন সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তবে বিশেষজ্ঞ পরামর্শ দিলেও কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না বা সিদ্ধান্ত গ্রহণ করতে নির্বাহীকে বাধ্য করতে পারেন না। এতে নির্বাহীর পক্ষে কার্যালয় সমাধান করার সহজ হয় এবং প্রতিষ্ঠানের পণ্যের মান উন্নত হয়।তাই আমি মনে করি, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধিতে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কাঠামো প্রাতিষ্ঠানিক স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
বিক্রয়ের পরিমাণ বৃদ্ধিতে কোন ধরনের সংগঠন কাঠামো সুপারিশ করা হয়েছে…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর