নতুন কর্মীদের দক্ষ করতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই-উক্তিটি যৌক্তিক। প্রতিষ্ঠানে কর্মরতকর্মীর দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কর্মীদেরকে হাতেনাতে যে শিক্ষাদান করা হয় তাকে প্রশিক্ষণ বলে। এখন এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনের সক্ষম করে গড়ে তোলা হয়। উদ্দীপকে কর্ণফুলী ব্যাংক লিমিটেড নতুন শাখা খোলার সিদ্ধান্ত নেন। নতুন শাখার জন্য ব্যাংকটি স্থায়ী পদে থাকা কর্মীদের কাজের দক্ষতার ভিত্তিতে পদোন্নতি প্রদান করেন। তাছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নতুন কিছু কর্মী নিয়োগ দেন। নিয়োগকৃত কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়। পদোন্নতি প্রাপ্ত পুরাতন কর্মী ও প্রশিক্ষণপ্রাপ্ত নতুন কর্মীদের পদায়ন করে নতুন শাখা উদ্বোধন করা হয়।প্রশিক্ষণ এমন একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের বিশেষ কার্যদক্ষতা, যোগ্যতা ও প্রবণতা বৃদ্ধি পায় এবং কর্মীকে অধিক দায়িত্ব পালনের সক্ষম করে গড়ে তোলে। এর মাধ্যমে কর্মীকে হাতেনাতে শিক্ষা দেওয়া হয় বলে কর্ম ক্ষেত্রে কর্মীর যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পায়। আমি মনে করি, কর্ণফুলী ব্যাংক কর্তৃক নতুন কর্মীদের দক্ষ করতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।