ব্যবস্থাপনা যে নিজের সুষ্ঠু বাস্তবায়ন কর্মকর্তাদের মধ্যে হতাশা দূরীকরণের সহায়ক হবে উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন কর।
উত্তর: ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তৃত্বে সমতা রক্ষণের নীতির সুষ্ঠু বাস্তবায়নে কর্মকর্তাদের মধ্যে হতাশা দূরীকরণের সহায়ক হবে বলে আমি মনে করি। কর্তৃত্ব ও দায়িত্ব পরস্পরের সাথে নিবিড় ভাবে সম্পর্কিত। প্রতিষ্ঠানে কোন কর্মীদের দায়িত্ব অর্পণ করা হলে সাথে সাথে দায়িত্ব পালনের জন্য সহ প্রমাণ কর্তৃত্ব বা ক্ষমতা প্রদান করতে হয়। এতে করে কর্মীর পক্ষে কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়। প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীকে কার্যসম্পদনের জন্য কর্তৃত্ব অর্পনের সাথে সম্পর্ক দায়িত্ব অর্পণ করাকে কর্তৃত্ব ও দায়িত্ব সমতারক্ষণের নীতি বলে। কারণ কর্তৃত ও দায়িত্ব পরস্পর নিবিড়ভাবে সম্পর্কিত। তাই প্রতিষ্ঠান কোন কর্মীকে দায়িত্ব অর্পণ করা হলে সাথে সাথে দায়িত্ব পালনের জন্য সমপরিমাণ কর্তৃত্ব বা ক্ষমতার প্রদান করতে হবে। উদ্দীপকে দেখা যায়, বড় ধরনের কারবার সংগঠন পরিচালনা করতে গিয়ে জনাব মাসুদ যোগ্য কর্মীদের সঠিক স্থানে পদায়ন করতে সক্ষম হয়েছে। বিনিয়োগের বিষয়ে তিনি সতর্কতার সাথে ভেবেচিন্তে সঠিক ক্ষেত্রে চিহ্নিত করে সফল হয়েছে। তবে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য যে পরিমাণ ক্ষমতা কর্মীরা থাকা উচিত তিনি তা প্রদান করেননি। সে কারণে কর্মকর্তাদের কেউ কেউ অখুশি যা তাদের মধ্যে হতাশা বৃদ্ধি করেছে। তিনি কর্মীদের দায়িত্ব পালনের জন্য সহপরিমাণ করতে বা ক্ষমতা প্রদান করেননি। তাই ব্যবস্থাপনার কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তার উচিত কর্মীদের মধ্যে সপরিমাণ দায়িত্ব ও কর্তৃত্ব ভাগ করে দেওয়া। তাই বলা যায়, ব্যবস্থাপনার দায়িত্ব ও কর্তৃত্ব সমতা রক্ষণের নীতির সুষ্ঠু ব্যবহারেই কর্মকর্তাদের হতাশা দূরীকরণে সহায়ক হবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ব্যবস্থাপনা যে নিজের সুষ্ঠু বাস্তবায়ন কর্মকর্তাদের মধ্যে হতাশা দূর…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর