ব্যবস্থাপনার কোন নীতির ফলে প্রতিষ্ঠানের কর্মীরা কাজে মনোযোগী হয়? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ব্যবস্থাপনার চাকরির স্থায়িত্বের নীতির কারণে প্রতিষ্ঠান কর্মীরা কাজে মনোযোগী হয়। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের চাকরির নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার নীতিকেই চাকরির স্থায়িত্বের নীতি বলে। একটি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা গেলে তাদেরকে উপযুক্ত ও যোগ্য কর্মী বাহিনী হিসেবে গঠন করা যায়। কারণ তারা প্রতিষ্ঠানের নিরাপদ ও মনোযোগ সহকারে কাজ করতে আগ্রহী হন। উদ্দীপকে জনাব আমিরুল ইসলাম একটি পোশাক কারখানার কর্ণধর।তিনি প্রতিষ্ঠানের কর্মীদের যোগ্যতা অনুযায়ী দায়িত্ব ও বন্টন করে দেন। মানব সম্পদ বিভাগের প্রধান কে তিনি নির্দেশ দিয়েছেন যেন দক্ষ কর্মীদের চাকরি স্থায়িত্বকরনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। ফলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজে মনোযোগী হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার চাকরির স্থায়িত্বের নীতির প্রতি গুরুত্বরোপ করা হয়েছে। এতে উক্ত প্রতিষ্ঠানের কর্মীদের কর্ম ক্ষেত্রে কর্মস্পৃহা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এরূপ নীতি বিরাজ করলে প্রতিষ্ঠানের শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পাবে।এর ফলে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। তাই আমি মনে করি, ব্যবস্থাপনায় চাকরির স্থায়িত্বের নীতি প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি মনোযোগী করে তোলে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ব্যবস্থাপনার কোন নীতির ফলে প্রতিষ্ঠানের কর্মীরা কাজে মনোযোগী হয়? উ…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর