ক্ষমতার ধরন বিচারের জনাব আব্দুল্লাহ আল নোমান কোন ধরনের নেতা? ব্যাখ্যা কর।
উত্তর: ক্ষমতার ধরন বিচারের জনাব আব্দুল্লাহ আল নোমান সৈরতান্ত্রিক নেতা। যে নেতৃত্বে নেতা সর্বময় ক্ষমতার অধিকারী হন এবং সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন তাছাড়া কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয়-ভীতি ও শাস্তি প্রদান করেন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এটি এমন এক ধরনের নেতৃত্ব যেখানে নেতা সকল সিদ্ধান্ত গ্রহণে একক ক্ষমতা বা কর্তৃত্ব ভোগ করেন। এক্ষেত্রে নেতা সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কারো সাথে আলাপ- আলোচনার প্রয়োজন বোধ করেন না। উদ্দীপকে আব্দুল্লাহ আল নোমান একটি রাবার বাগানের সহকারী ব্যবস্থাপক।তিনি শ্রমিক কর্মীদের ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করেন, যার প্রভাব পড়েছে তাদের কাজে।আব্দুল্লাহ আল নোমান এর এমন নেতৃত্বটি স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, ক্ষমতার ধরন বিচারের জনাব আব্দুল্লাহ আল নোমান স্বৈরতান্ত্রিক নেতা।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ক্ষমতার ধরন বিচারের জনাব আব্দুল্লাহ আল নোমান কোন ধরনের নেতা? ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর