পদোন্নতি কেন করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: কর্মীর পদমর্যাদা বৃদ্ধির জন্য পদোন্নতি দেওয়া হয়।প্রতিষ্ঠানে কর্মরত কর্মীকে তার বর্তমান পদ হতে উচ্চতর দায়িত্ব ও পদমর্যাদা সম্পন্ন কোন পদে উন্নত করাকে পদোন্নতি বলে। বর্তমান বৃহদায়তন প্রতিষ্ঠানে কর্মীদের পদোন্নতি প্রধান মান সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। যেকোনো প্রতিষ্ঠানের পদোন্নয়ন কর্মীদের উত্তম কাজের পুরস্কার হিসেবে গণ্য। এতে কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং যোগ্যতা সম্পন্ন কর্মীদের প্রতিষ্ঠানে ধরে রাখা সম্ভব হয়। পদোন্নতির ফলে শুধুমাত্র কর্মীদের আর্থিক সুযোগ-সুবিধায় বৃদ্ধি পায় না এর সাথে কর্মীদের দায়িত্ব, ক্ষমতা ও মর্যাদা বাড়ে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
পদোন্নতি কেন করা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর