জনাব রিমনের প্রতিষ্ঠান ত্যাগের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যবস্থাপনার নীতির আলোকে মূল্যায়ন কর?
উত্তর: পারিশ্রমিকের নীতির ব্যাত্যয় ঘটায় জনাব লিমনের প্রতিষ্ঠান ত্যাগের সিদ্ধান্তে যৌক্তিকতা রয়েছে। প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর কাজের প্রকৃতি, পরিমাণ, যোগ্যতা, শ্রম,সময়,জীবনযাত্তার ব্যয়, পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদানের নীতিকেই পারিশ্রমিকের নীতি বলে। অর্থাৎ কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাই পারিশ্রমিক।উপযুক্ত পারিশ্রমিক কর্মীর মনে সন্তুষ্টি আনে। উদ্দীপকে রিমন একটি উৎপাদনমূখী প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। তিনি তার অধীনস্ত কর্মীদের তাদের দক্ষতা অনুযায়ী কার্য ও দায়িত্ব বন্টন করে দেন। নিয়মিত তদারকি ও যোগাযোগের মাধ্যমে মাসের নির্দিষ্ট বিক্রয় টার্গেট অর্জন করেন। ইদানিং তিনি লক্ষ্য করলেন, একই ধরনের যোগ্যতা সম্পন্ন ও একই সাথে যোগদান করা অন্য ব্যবস্থাপকের সম্মানী অপেক্ষা তার সম্মানী কম। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেও কোন সমস্যার সমাধান হয়নি। তাই তিনি প্রতিষ্ঠান ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতি অনুসরণ করছে না। এতে বিক্রয় ব্যবস্থাপক প্রতিষ্ঠানের প্রতি ক্ষুদ্ধ হয়। কারণ সে যে পরিমাণ শ্রম প্রতিষ্ঠানে দিচ্ছে তাকে ওই পরিমাণ বেতন না দিলে বরং অন্যদের চেয়ে কম দিচ্ছে। এতে প্রতিষ্ঠানের প্রতি তার আন্তরিকতা কমে যায় এবং তিনি প্রতিষ্ঠান ত্যাগ করেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব রিমনের প্রতিষ্ঠান ত্যাগের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যবস্থাপনার ন…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর