জনাব রিমনের কর্মকাণ্ড ব্যবস্থাপনার কোন নীতির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব রিমনের কর্মকাণ্ডে ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতির প্রতিফলন ঘটেছে। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃঙ্খভাবে সাজানো কেশ শৃঙ্খলার নীতি বলে। যে ব্যক্তি যে স্থানে অসীন হওয়ার যোগ্যতাকে সে স্থানে নিয়োগ করলে এবং সে উপকরণ বা সম্পদ যে স্থানে যে সময় বিনিয়োগ করার দরকার তা যথারীতি স্থানের বিনিয়োগ করা সম্ভব হলে প্রতিষ্ঠানের সর্বপ্রকার অপচয় রোধ করে শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব। এতে করে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের সহায়ক ভূমিকা পালন করে। উদ্দীপকের রিমন একটি উৎপাদনমূখী প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। তিনি তার অধীনস্ত কর্মীদের তাদের দক্ষতা অনুযায়ী কার্য ও দায়িত্ব বন্টন করে দেন। নিয়মিত তদারকি ও যোগাযোগের মাধ্যমে মাসের নির্দিষ্ট বিক্রয় টার্গেট অর্জন করেন। দক্ষতা অনুযায়ী কাজ বন্টন ব্যবস্থাপনার শৃঙ্খলা নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রিমনের কর্মকাণ্ডে ব্যবস্থাপনার শৃঙ্খলা নীতি প্রতিফলিত হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব রিমনের কর্মকাণ্ড ব্যবস্থাপনার কোন নীতির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর