লক্ষ্যার্জনে মূল পরিকল্পনার পাশাপাশি সহায়ক পরিকল্পনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: লক্ষ্য অর্জনে মূল পরিকল্পনার পাশাপাশি সহায়ক পরিকল্পনার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ কে পরিকল্পনা বলে। পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। কোন প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্খিত লক্ষ্য অর্জন করা পর্যন্ত যাবতীয় কার্যাবলী পরিকল্পনার অন্তর্ভুক্ত। অন্যদিকে মূল পরিকল্পনা বাস্তবায়নের জন্য সহায়ক ও উপপরীকল্পনা প্রণয়ন করতে হয় তাকে সহায়ক পরিকল্পনা প্রণয়ন বলে। উদ্দীপকে জনাব ফরহাদ একটি রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্পের মালিক। তার কারখানায় উৎপাদিত পোশাক ইউরোপের বিভিন্ন দেশের রপ্তানি করা হয়। সম্প্রতি তিনি কানাডা হতে ১,০০,০০০ টি-শার্ট রপ্তানির অর্ডার পান। কিন্তু বৈদ্যুতিক গোলযোগের কারণে যথাসময়ে উৎপাদন করতে ব্যর্থ হন। জনাব রাইয়ান "ABC গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এর মালিক। তিনি দেশীয় চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত পোশাক রপ্তানি করেন। তিনি গ্রাহকদের ফরমায়েশ অনুযায়ী পোশাক সরবরাহ করেন। তিনি উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে জেনারেটরের ব্যবস্থা রাখেন। সঠিক সময়ের মধ্যে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সহায়ক পরিকল্পনাগুলো সম্পূর্ণ ভূমিকা পালন করে। সঠিক পরিকল্পনা প্রণয়ন ছাড়া মূল পরিকল্পনা গুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। যেমন: পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনেকগুলো উপ পরিকল্পনার প্রণয়ন করতে হয়েছে, আবার যথাযথ সময়ে উৎপাদন কাজ সমাপ্ত করার জন্য বৈদ্যুতিক গোলযোগের সমস্যা সমাধানের জন্য জেনারেটের ব্যবস্থা গ্রহণ ইত্যাদি ব্যবস্থা পরিকল্পনা বাস্তবায়নের সহায়ক। তাই আমি মনে করি,লক্ষ্য অর্জনের জন্য মূল পরিকল্পনার পাশাপাশি সহায়ক পরিকল্পনা থাকাটা দরকার।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
লক্ষ্যার্জনে মূল পরিকল্পনার পাশাপাশি সহায়ক পরিকল্পনার প্রয়োজনীয়ত…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর