জনাব ফরহাদ এর কর্মকান্ডে পরিকল্পনার কোন ধাপটি ব্যাহত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনক ফরহাদ এর কর্মকান্ডে পরিকল্পনার বিকল্প স্থিরকরণ ধাপটি ব্যাহত হয়েছে। ভবিষ্যৎ যে কোন পরিস্থিতির মধ্যে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য পূর্ব থেকে একাধিক বিকল্প ঠিক করে রাখাকে বিকল্প স্থিরকরণ বলে। এ পর্যায়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জনের জন্য অনুসরণযোগ্য একাধিক কার্যপদ্ধতি পরিকল্পনা বীদকে উদ্ভাবক করতে হয়। উদাহরণস্বরূপ প্রদর্শনের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধি করার জন্য একাধিক পন্থা যেমন: বিজ্ঞাপনের পরিমাণ বাড়ানো, মূল্য হ্রাস করা, একই সাথে আরেকটি ফ্রি দেওয়া, বিক্রয় পরবর্তী সেবা প্রদান করা ইত্যাদি বিবেচনা করা যেতে পারে। উদ্দীপকে জনাব ফরহাদ একটি রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্পের মালিক। তার কারখানায় উৎপাদিত পোশাক ইউরোপের বিভিন্ন দেশের রপ্তানি করা হয়। সম্প্রতি তিনি কানাডা হতে ১,০০,০০০ টি-শার্ট রপ্তানির অর্ডার পান। কিন্তু বৈদ্যুতিক গোলযোগের কারণে যথাসময়ে উৎপাদন করতে ব্যর্থ হন।কিন্তু তিনি যদি আগে থেকে বিকল্প স্থির করে রাখতেন তবে তাকে এই সমস্যায় পড়তে হতো না। তাই বলা যায়, জনাব ফরহাদের কর্মকান্ডে পরিকল্পনার বিকল্প স্থির করণ ধাপটি ব্যাহত হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
জনাব ফরহাদ এর কর্মকান্ডে পরিকল্পনার কোন ধাপটি ব্যাহত হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর