মি. শাকিল কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উত্তর: মি. শাকিল উচ্চ স্তরের ব্যবস্থাপক। ব্যবস্থাপনার যে অংশের প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধি ভিত্তিক কার্যাবলীর সম্পাদন করা হয় তাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বলে। শীর্ষ স্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রভৃত্তি ব্যক্তিবর্গ উচ্চপর্যয়ের ব্যবস্থাপনার অন্তর্গত। উদ্দীপকে দেখা যায় বৃষ্টি লিমিটেড এর ব্যবস্থাপক মি. শাকিল। তিনি তার প্রতিষ্ঠানের কাজগুলোকে ধরন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন। কর্মীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে তাদেরকে বিভিন্ন বিভাগে নিয়োজিত করেন। তিনি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন। উক্ত নীতি নির্ধারণের কাজটি উচ্চ স্তরের ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. শাকিল উচ্চ স্তরের ব্যবস্থাপক।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. শাকিল কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর