ব্যবস্থাপনা কর্তৃক গবেষণা ও উন্নয়নে প্রতিষ্ঠানটি সফলতার মূল কারণ।উক্তিটি যথার্থ। ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন কার্যাবলী পরিচালনা করে থাকে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের মাধ্যমে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়। তাই ব্যবস্থাপনা একটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের বৃষ্টি লিমিটেড এর ব্যবস্থাপক মি. শাকিল। তিনি তার প্রতিষ্ঠানের কাজগুলোকে ধরন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন। কর্মীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে তাদেরকে বিভিন্ন বিভাগে নিয়োজিত করেন। তিনি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন। ভোক্তদের রুচি ও চাহিদার কথা বিবেচনা করে তিনি উৎপাদনের নিত্য নতুন কলা কৌশল ও প্রযুক্তির ব্যবহার করেন। ফলে তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানবীয় প্রচেষ্টাকে লক্ষ্য বিমুখী করে উক্ত উপায়-উপকরনের যথাযথ ব্যবহারের মাধ্যমে সুনির্দেশীয় লক্ষ্য অর্জনের মধ্যেই ব্যবস্থাপনার মৌলিকত্ব নিহিত। এর মাধ্যমে প্রতিনিয়ত বাজার গবেষণা করে নতুন নতুন পণ্য উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে বাজারে উক্ত প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা বেড়ে যায় এবং প্রতিষ্ঠান সাফল্যমন্ডিত হয়। তাই আমি মনে করি, প্রতিষ্ঠানটি সাফল্যের মূল কারণ ব্যবস্থাপনা কর্তৃক বাজার গবেষণা ও উন্নয়ন।