উদ্দীপকের প্রতিষ্ঠানে চলমান প্রশিক্ষণ পদ্ধতির ধরন উল্লেখপূর্বক যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ, যার প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন অভিজ্ঞ তত্ত্বাবধায়কের অধীনে কতিপয় কর্মীকে নির্দিষ্ট মেয়াদে কার্যক্ষেত্র হাতে-কলমে ও তাথিক বিষয়ে যে জ্ঞান দেওয়া হয় তাকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে। এ ধরনের প্রশিক্ষণ পদ্ধতিতে কর্মীকে নির্দিষ্ট কাজের চূড়ান্তভাবে নিয়োগের পূর্বে তাকে ওই কাজের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। অতঃপর শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষে কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। উদ্দীপকে আনমনা লিমিটেড বিভিন্ন কোয়ালিটির রড উৎপাদন ও বিপণন করে। প্রতিষ্ঠানটি কর্মী নিয়োগ দেওয়ার জন্য কর্মীর যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ইত্যাদি উল্লেখ করে একটি পত্রিকায় বিজ্ঞাপন দেন। আবেদনকৃত ১,০০০ প্রার্থী থেকে যাচাই-বাছাই শেষে ৪০ জনকে নিয়োগ দেওয়া হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যেক কর্মীকে প্রতিষ্ঠানের ৬ টি বিভাগের পর্যায়ক্রমে একমাস করে কাজ করার নির্দেশনা দেন। উদ্দীপকে নিয়োগকৃত কর্মীদের প্রশিক্ষণ পদ্ধতিটি হচ্ছে শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি। এর পদ্ধতিতে কর্মীকে নির্দিষ্ট কাজে চূড়ান্তভাবে নিয়োগের পূর্বে তাকে ওই কাজের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। উক্ত শিক্ষানবিশ প্রশিক্ষণ শেষে কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। এতে কর্ম ক্ষেত্রে কর্মীর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক উন্নতি ও সফলতা অর্জিত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবহৃত শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতিটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে চলমান প্রশিক্ষণ পদ্ধতির ধরন উল্লেখপূর্বক যৌক্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর