জনাব রুপমের আচরণ ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। যে নেতৃত্বে নেতা কৌশলে সকল ক্ষমতার নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং ইচ্ছামত সিদ্ধান্ত গ্রহণ করে তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্ব প্রাচীন মানসিকতার দোষে দুষ্টু এক ধরনের পরিচালনা কৌশল। এক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানের দস্যদের সাথে কোন ধরনের পরামর্শ বা আলোচনা করবে না। সাধারণত কর্মীরা যখন কাজ করতে চায় না, সেই ক্ষেত্রে এ ধরনের নেতৃত্ব প্রয়োগ করা হয়। উদ্দীপকে জনাব রুপম "জাইফা পাঞ্জাবি হাউস" এর স্বত্বাধিকারী। তিনি প্রতিষ্ঠানে নিজের ইচ্ছামত কর্মীদেরকে পরিচালনা করেন। কর্মীদের মতামতের কোন মূল্য দেন না। ঈদুল ফিতরকে সামনে রেখে তিনি এক লক্ষ একক পাঞ্জাবি তৈরি নির্দেশনা দেন। সংশ্লিষ্ট কাজে ১৫ বছরের একজন অভিজ্ঞ বিপনন কর্মকর্তা বাজার বিবেচনায় ৭০ হাজার পিসের অধিক পাঞ্জাবি তৈরি না করার পক্ষে মতামত দেন। কিন্তু যারা রুপম এক লক্ষ পিস পাঞ্জাবি তৈরির পক্ষে অটল থাকেন। জনাব রুপমের নেতৃত্ব সৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, রুপমের আচরণ নেতৃত্বের প্রয়োগের ভিত্তিতে স্বরতান্ত্রিক নেতৃত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ।