কোন ধরনের নেতৃত্ব ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে লোকসানের হাত থেকে রক্ষা করতে পারে? মতামত দাও।
উত্তর: গণতান্ত্রিক নেতৃত্ব ভবিষ্যতে প্রতিষ্ঠানকে লোকসানের হাত থেকে রক্ষা করতে পারে বলে আমি মনে করি। যে নেতৃত্বে নেতা অধস্তনদের সাথে আলোচনা ও পরামর্শ করে কার্য পরিচালনা করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে গণতান্ত্রিক নেতা কর্মীদের আদেশ দেন, প্রশ্ন করার সুযোগ দেন এবং কর্মীরা কোন কিছু জানতে চাইলে তা বুঝিয়ে দেন। এ নেতৃত্বের ফলে কর্মীদের দক্ষতা, মনোবল ও নৈতিকতা বৃদ্ধি পায়। উদ্দীপকের জনাব রুপম "জাইফা পাঞ্জাবি হাউস" এর স্বত্বাধিকারী। তিনি প্রতিষ্ঠানে নিজের ইচ্ছামত কর্মীদেরকে পরিচালনা করেন। কর্মীদের মতামতের কোন মূল্য দেন না। ঈদুল ফিতরকে সামনে রেখে তিনি এক লক্ষ একক পাঞ্জাবি তৈরি নির্দেশনা দেন। সংশ্লিষ্ট কাজে ১৫ বছরের একজন অভিজ্ঞ বিপণন কর্মকর্তা বাজার বিবেচনায় ৭০ হাজার পিসের অধিক পাঞ্জাবি তৈরি না করার পক্ষে মতামত দেন। কিন্তু জনাব রুপম এক লক্ষ পিস পাঞ্জাবি তৈরির পক্ষে অটল থাকেন। ঈদের পর দেখা যায় প্রায় পঞ্চাশ হাজার পিস পাঞ্জাবি অবিক্রিত থেকে যায়। এতে প্রতিষ্ঠানটিতে ব্যাপক লোকসান হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান। এরূপ নেতৃত্বে কর্মীরা কাজ করতে চায় না। ফলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে ও তাই এরূপ নেতৃত্বের কারণে লোকসান হয়। এমতাবস্থায় প্রতিষ্ঠানটিতে গণতান্ত্রিক নেতৃত্ব চালু করা উচিত। কারণ এমন নেতৃত্ব কর্মীদের সাথে আলোচনা ও পরামর্শ গ্রহণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়। ফলের প্রতিষ্ঠানের প্রতি কর্মীদের আন্তরিকতার বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠান লাভবান হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কোন ধরনের নেতৃত্ব ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে লোকসানের হাত থেকে রক্ষা ক…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর