"ব্যবস্থাপনার নতুন পদ্ধতির প্রয়োগের ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব"- তুমি কি বক্তব্যটির সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: বৈজ্ঞানিক ব্যবস্থাপনার পদ্ধতির প্রয়োগের মাধ্যমেই প্রতিষ্ঠানটির বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব বলে আমি মনে করি। ব্যবস্থাপনার ক্ষেত্রে গতানুগতিক পরিহার করে বিজ্ঞান বা পরীক্ষা-নিরীক্ষা ও বিচার বিশ্লেষণের আলোকে সংঘবদ্ধ জ্ঞানের প্রয়োগকেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে। কার্যক্ষেত্রে গতানুগতিক পদ্ধতির পরিহার পূর্বক চিন্তাভাবনা, বিচার বিশ্লেষণ ও গবেষণার আলোকে উত্তম পদ্ধতি নির্বাচন ও তার প্রয়োগেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূল বিষয়। উদ্দীপকে জনাব আতিক একটি শিল্প প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেন। তিনি কর্মীদের মধ্যে অসন্তোষ দেখে হতাশ। কারণ অনুসন্ধান করে দেখলেন যে, প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীরা সিদ্ধান্ত গ্রহণের প্রভাব বিস্তার করে। তাই তিনি ব্যবস্থাপনার মান পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নেন। ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে দায়িত্ব ও কর্তব্য সুস্পষ্ট করে দেন। প্রতিটি কাজের জন্য গতি ও সময় নির্ধারণ করেন। কর্মীদের পার্থক্যমূলক ঠিক মজুরি হার এবং বোনাস পদ্ধতির প্রয়োগ ঘটান।উদ্দীপকে জনাব আতিক তার প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক পদ্ধতি চালু করেন। এরূপ ব্যবসা পদ্ধতিতে গতানুগতিক পদ্ধতির থানে বিজ্ঞানের প্রয়োগ অর্থাৎ ব্যবস্থাপনার বিচার বিশ্লেষণ ও গবেষণালব্ধ জ্ঞান ও পদ্ধতির প্রয়োগ ঘটানো হয়। এছাড়াও এরুপ ব্যবস্থাপনা পদ্ধতিতে প্রতিটি কাজের গতি ও সময় নির্ধারণ করা হয় এবং কর্মীদের পার্থক্যমূলক ঠিকা মজুরি হার এবং বোনাস পদ্ধতির প্রয়োগ হয়। ফলে যথাসময়ে প্রতিষ্ঠানের কাজ বাস্তবায়িত হয়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"ব্যবস্থাপনার নতুন পদ্ধতির প্রয়োগের ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানের বিদ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর