দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোনটি বিশেষায়নের জন্য উপযুক্ত? সংগঠন কাঠামোর ধরন উল্লেখপূর্বক যুক্তি দেখাও।
উত্তর: দৃশ্যকল্প-১ কার্যভিত্তিক সংগঠন এবং দৃশ্যকল্প-২ সরলরৈখিক সংগঠন। উভয় সংগঠনের মধ্যে কার্যভিত্তিক সংগঠন কাঠামো বিশেষায়ণের জন্য উপযুক্ত।যে সংগঠন কাঠামোতে প্রতিষ্ঠানের কাজগুলোকে কাজের প্রকৃতি অনুসারে বিভিন্ন বিভাগে ভাগ করে এক এক বিভাগের কর্তৃত্ব ভার এক একজন বিশেষজ্ঞের উপর অর্পণ করা হয় তাকে কার্যভিত্তিক সংগঠন বলে। এ ধরনের সংগঠনের কাজে নিয়োজিত নির্বাহীদের কর্মভারগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে না। অন্যদিকে যে সংগঠন কাঠামোতে কর্তৃত্বরেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ চয়ন ইন্ডাস্ট্রিজের সংগঠন কাঠামো দেখানো হয়েছে। যেখানে প্রতিষ্ঠানের কাজগুলোকে তিন ভাগে ভাগ করে অভিজ্ঞ ব্যক্তিদের মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে মি. X ক্রয় বিভাগের প্রধান, মি. Y বিপণ বিভাগের প্রধান এবং মি. Z উৎপাদন বিভাগের প্রধান। তাদের প্রত্যেকের কাজের ওপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। বর্তমানে তীব্র প্রতিযোগিতামূলক ব্যবসায় কাজের আয়তন ও প্রকৃতির জটিলতা বৃদ্ধি পাওয়া উৎপাদন, বন্টন ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের সর্বক্ষেত্রের বিশেষজ্ঞ তার নীতি বাস্তবের রূপান্তরিত হচ্ছে। আর বিশেষায়ণের এই নীতির প্রতিফলনই হচ্ছে কার্যভিত্তিক সংগঠন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে কোনটি বিশেষায়নের জন্য উপযুক্ত? …
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর