কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের ফলেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে- বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের ফলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছেন। নিয়ন্ত্রণ হলো পূর্বনির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নিয়মিত সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থা বিশেষ। একটা প্রতিষ্ঠানের পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়া যে কার্যক্রম গুলো শুরু হয় তা নিয়ন্ত্রণের মাধ্যমে সমাপ্তি ঘটে। উদ্দীপকে জনাব শিমু একটি গার্মেন্টস এর মালিক। তিনি তার প্রতিষ্ঠানের প্রতি মাসে ১৫০০০ পিস পোশাক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার করার পরও গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে উৎপাদন হয়েছে যথাক্রমে ১৩০০০ ও ১৩৫০০ পিস। কারণ হিসেবে খুঁজে দেখা গেল দক্ষ শ্রমিক ও কাঁচামালের অভাব রয়েছে। প্রয়োজনীয় দক্ষ শ্রমিক ও কাঁচামাল সরবরাহের ফলে মার্চ মাস থেকেই প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সামর্থ্য হন।নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। এর মাধ্যমে পরিকল্পনা ত্রুটি বিচ্যুতি নির্ণয়পূর্বক তার সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয় এবং পরবর্তীতে পরিকল্পনা প্রণয়ন করা হয়। এক্ষেত্রে একবার পরিকল্পনায় ত্রুটি ধরা পড়লে দেখা যাবে পরবর্তী পরিকল্পনায় ভুলের পরিমাণ কমে যাবে। এর সমাধান করেন এবং লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হন।তাই আমি মনে করি, কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের ফলেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের ফলেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি লক্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর