উদ্দীপকে মি. শফিক কোন ধরনের নির্দেশনা প্রদান করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি. শফিক পরামর্শমূলক নির্দেশনা প্রদান করেন। যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যে কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে পরামর্শ অনুসন্ধান বলে। এ ধরনের নির্দেশনা পদ্ধতিতে নির্দেশদাতা অধঃস্থন কর্মীদের সাথে বৈঠকে মিলিত হয় এবং নির্দেশের ভালো-মন্দ আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হয়। উদ্দীপকে জনাব শফিক একটি উৎপাদন মুখী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি প্রতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অধস্তনদের সাথে আলাপ-আলোচনা করে নির্দেশনা প্রদান করেন। উক্ত বৈশিষ্ট্যের কারণে বুঝা যায় শফিকের পরামর্শটি নির্দেশনামূলক পরামর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. শফিক কোন ধরনের নির্দেশনা প্রদান করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর