উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে জনাব নোমান কোন উৎস থেকে কর্মী নিয়োগ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের জনাব নোমান বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন। প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের জন্য বা প্রয়োজনীয় জনশক্তি সংগ্রহের জন্য প্রতিষ্ঠানের বাইরে থেকে লোক সংগ্রহ করা হলে উক্ত উৎস কে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতিকে অধিক অগ্রাধিকার দেওয়া হয়। যেমন: চাকরির সন্ধানী,শিক্ষা প্রতিষ্ঠান, চাকরির বিনিয়োগ কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ও বিজ্ঞাপন ইত্যাদি। উদ্দীপকে জমাব নোমান হাইটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। অত্যন্ত দক্ষতার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন।তার প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগে কর্মীর শূন্য পদে দক্ষ কর্মী নির্বাচনের জন্য তিনি বিজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। উক্ত বিজ্ঞাপন পদ্ধতিটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের সাথে সামঞ্জস্যপূর্ণ।তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে জনাব নোমান বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহ করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে জনাব নোমান কোন উৎস থেকে কর্মী নিয়োগ কর…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর