আগ্রহ ও উৎপাদন বৃদ্ধিতে রুদ্রনীল বুটিক্সের করণীয় ব্যবস্থাপনার কাজটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আগ্রহ ও উৎপাদন বৃদ্ধিতে রুদ্রনীল বুটিকসের উচিত ব্যবস্থাপনার প্রেষণা কাজের প্রতি গুরুত্ব দেওয়া। কর্মীদের কাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করে স্বেচ্ছায় প্রণোদিত করার কাজকে প্রেষণা বলে। প্রেষণা হলো উৎসাহ দান প্রক্রিয়া। একটি ব্যবস্থাপনা প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রেষণা যেহেতু উৎপাদন প্রক্রিয়া তাই এর মাধ্যমে কর্মের মানসিক অবস্থার পরিবর্তন করে গতিশীল করা যায়। উদ্দীপকে প্রতিষ্ঠার পাঁচ বছরে রুদ্রনীল বুটিক্স রাজধানীর সেরা ফ্যাশন হাউজের খ্যাতি অর্জন করেছে। তিনি প্রতিষ্ঠান শূন্য পদ পূরণের লক্ষ্যে পদোন্নতি প্রদানের মাধ্যমে কর্মী নিয়ো দেন।এখানে উচ্চপদে যাওয়ার সুযোগ থাকায় কর্মীরা সন্তুষ্ট থাকে এবং অধিক কাজ করে। কিন্তু ঘনঘন ফ্যাশন ও প্রযুক্তির পরিবর্তন ও বাস্তব শিক্ষার অভাবে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে এ প্রতিষ্ঠানের কর্মীদের আগ্রহ কমে গিয়েছে। ফলে উৎপাদন ক্রমে হ্রাস পাচ্ছে। মানুষকে দিয়ে কখনো জোর করে কাজ আদায় করা যায় না। এজন্য মানুষের কাছ থেকে কৌশলে বিভিন্ন কাজ আদায় করে নিতে হয়। এই কৌশল গুলোর মধ্যে প্রেষণা অন্যতম একটি কৌশল। প্রেষণা একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যা মানুষের মনের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে কর্মীদের কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজ আদায় করে নেয়। তাই আমি মনে করি, ব্যবস্থাপনার প্রেষণা কাজের মাধ্যমে উদ্দীপকের প্রতিষ্ঠানের কর্মীদের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পাবে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
আগ্রহ ও উৎপাদন বৃদ্ধিতে রুদ্রনীল বুটিক্সের করণীয় ব্যবস্থাপনার কাজট…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর