উদ্দীপকে প্রতিষ্ঠানটি নতুন কর্মী নিয়োগে কর্মী সংগ্রহের কোন উৎস ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি নতুন কর্মী নিয়োগে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস ব্যবহার করেছে।প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী বা তাদের সুপারিশ ক্রমে অথবা বিভিন্ন প্রক্রিয়ায় যদি প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকে কর্মী সংগ্রহ করা হয় তখন তাকে অভ্যন্তরীণ উৎস বলে। এরূপ উৎস হতে কর্মী সংগ্রহ করলে কর্মীদের প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য সৃষ্টি হয়, এছাড়াও এই পদ্ধতিতে কর্মী সংগ্রহ করলে কোন সময়ের মধ্যে কর্মী সংগ্রহ করা যায়। উদ্দীপকে প্রতিষ্ঠার পাঁচ বছরে রুদ্রনীল বুটিক্স রাজধানীর সেরা ফ্যাশন হাউজের খ্যাতি অর্জন করেছে। তিনি প্রতিষ্ঠান শূন্য পদ পূরণের লক্ষ্যে পদোন্নতি প্রদানের মাধ্যমে কর্মী নিয়োগ দেন।এখানে উচ্চপদে যাওয়ার সুযোগ থাকায় কর্মীরা সন্তুষ্ট থাকে এবং অধিক কাজ করে।পদোন্নতির মাধ্যমে কর্মীর নিয়োগ অভ্যন্তরীণ উৎসের মধ্যে পড়ে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি নতুন কর্মী নিয়োগের কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসব ব্যবহার করেছেন।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি নতুন কর্মী নিয়োগে কর্মী সংগ্রহের কোন উৎস ব্য…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর