উদ্দীপকের প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে যে ধরনের সংগঠন কাঠামো ভূমিকা রাখতে পারে- কার যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে কমিটির সংগঠন কাঠামো ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করে। কতিপয় ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের উপর কোন বিশেষ উদ্দেশ্যে অর্জনের জন্য প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় তাকে কমিটি বলে। প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে মাঝেমধ্যে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। এই সমস্যাগুলো সমাধানের জন্য প্রায়ই প্রতিষ্ঠান কমিটি গঠন করা হয়।কমিটি হচ্ছে একদল লোকের সমষ্টি যাদেরকে বিশেষ প্রয়োজনে গঠন করে। উদ্দীপকে দেখা যায় PQ" বৃহৎ রপ্তানি মুখী গার্মেন্টস কারখানায়তে বিশেষজ্ঞ কর্মী কর্মকর্তা রয়েছেন। কাজের প্রকৃতি অনুযায়ী কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে বিশেষজ্ঞ নিয়োগের ফলে প্রতিষ্ঠানটি দ্রুত আন্তর্জাতিক বাজারে খ্যাতি অর্জন করেছে। গত মাসে হঠাৎ করে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ কোটি টাকার তৈরি পোশাক সহ বহু সম্পদ পুড়ে যায় এবং ক্ষতি হয়। কিন্তু কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করতে পারছেন না। ফলে তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন।উদ্দীপকের প্রতিষ্ঠানটির অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে কমিটির সংগঠন করা উচিত। এতে দেখা যাবে খুব কম সময়ে অগ্নিকাণ্ডের কারণ বের করে ভবিষ্যতের এমন অগ্নিকাণ্ড জানো না সংঘটিত হয় সে ব্যবস্থা গ্রহণ করা যাবে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের কারণ বের করার জন্য কমিটির সংগঠন কাঠামোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে যে ধরনের সংগঠন কাঠা…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর