"নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় যথাযথ ধাপ অনুসরণে যথাসময়ে অর্ডারকৃত পণ্য সরবরাহ করা সম্ভব হয়েছে"- উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: নিয়ন্ত্রণ প্রক্রিয়ার যথাযথ ধাপ অর্থাৎ সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যথা সময়ে অর্ডারকৃত পন্য সরবরাহ করা সম্ভব। নিয়ন্ত্রণের সর্বশেষ পদক্ষেপ হলো সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে ভুল ত্রুটি দূর করার জন্য বিভিন্ন সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। প্রতিষ্ঠানে কাজের কোন ত্রুটি ঘটলে তার বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা করা হয়। যেমন: নির্দেশনায় কোন ত্রুটি থাকলে তার সংশোধন করতে হয়। উদ্দীপকের জনশন ফ্যাশন ওয়্যার লিমিটেড একটি রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৫ই জানুয়ারি ৪ মাসের মধ্যে ৫ লক্ষ পিস প্যান্ট সরবরাহের অর্ডার গ্রহণ করে। কিন্তু ২০ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটি ২ লক্ষ পিস প্যান্ট উৎপাদন করতে সক্ষম হয়।এক্ষেত্রে তাদের বিচ্যুতির পরিমাণ হচ্ছে ৭০,৮৩৩৩ এমতাবস্থায় যথাসময়ে অর্ডার সরবরাহ করার জন্য উৎপাদন ব্যবস্থাপক উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার কারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন।উপযুক্ত সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ ব্যতীত কোন প্রতিষ্ঠানে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য মাত্রায় পৌঁছাতে পারেনা। উদ্দীপকের প্রতিষ্ঠাতে যেহেতু নির্ধারিত সময় তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, তাই প্রচারের উৎপাদন ব্যবস্থাপক যথাসময়ে অর্ডার সরবরাহ করার জন্য প্রয়োজনীয় সংশোধন মূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এ ধরনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই উদ্দীপকের প্রতিষ্ঠানটি যথাসময়ে অর্ডারকৃত পণ্য সরবরাহ করতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় যথাযথ ধাপ অনুসরণে যথাসময়ে অর্ডারকৃত পণ্য …
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর