মি. কাদেরের নেতৃত্বে ধরণ দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে পারে- উদ্দীপকের আলোকে বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: মি. কাদেরের স্বৈরতান্ত্রিক নেতৃত্বটি দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আমি মনে করি। যে নেতৃত্বে নেতা সর্বময় অধিকারী হয়, সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করেন এবং কাজ আদায়ের ক্ষেত্রে কর্মীদের ভয় ভীতি ও শাস্তি প্রদান করেন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এটি এমন এক ধরনের নেতৃত্ব যেখানে নেতা সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একক ক্ষমতা বার কর্তৃত্ব ভোগ করেন। এক্ষেত্রে নেতার সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কারো সাথে আলাপ আলোচনার প্রয়োজন বোধ করেনা। উদ্দীপকে মি. কাদের তার কারখানায় সিদ্ধান্ত গ্রহণ এ কোন কর্মীর পরামর্শ নেন না।তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তার বাস্তবায়নের সবাইকে বাধ্য করেন। এতে প্রশাসকের প্রতি কর্মীদের অসন্তোষ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ক্রমাগত হ্রাস পাচ্ছে। কাদেরের প্রতিষ্ঠানের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বিদ্যমান।এমন নেতৃত্বে অধঃস্থ কোণ ঊর্ধ্বতন নির্বাহী গনের দাস হিসেবে বিবেচিত হয়। এর ফলে নেতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারো সাথে আলাপ-আলোচনা করেন না এবং কাজাদের ক্ষেত্রে ভয় ভীতি ও শাস্তি প্রদান করেন। এতে প্রতিষ্ঠানের কর্মীরা প্রথম দিকে নেতার অনুগত থাকলেও পরবর্তীতে আর থাকে না। ফলের প্রতিষ্ঠানের উৎপাদন কমে যায়।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
মি. কাদেরের নেতৃত্বে ধরণ দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর