"জনাব ইমরানের নেতৃত্বের ধরনটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ব্যর্থতার মূল কারণ"- উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: জনাব ইমরানের নেতৃত্বটি লাগামহীন নেতৃত্ব, যারা প্রতিষ্ঠিরের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে ব্যর্থতার মূল কারণ। যে নেতৃত্ব ব্যবস্থায় কর্ম বিমুখ নেতা নিজে কাজ থেকে দূরে থাকেন এবং নির্দিষ্ট অধস্তনদের ওপর সার্বিকভাবে নির্ভর করে তাকে লাগামহীন নেতৃত্ব বলে। এ নেতৃত্বে প্রকৃতি হলো অধঃস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করবে।এক্ষেত্রে নেতার কর্ম বিমুখ থাকে এবং নিজেকে অধস্তন্দের কাছ থেকে দূরে রাখে। এতে প্রতিষ্ঠান তার নির্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। উদ্দীপকে জনাব ইমরান তার প্রতিষ্ঠানের কর্মীদের কেবলমাত্র টার্গেট নির্ধারণ করে দেন, উক্ত টার্গেট বাস্তবায়নে তিনি তেমন কোন ভূমিকা রাখেন না বরং নিজেই কর্মবিমুখ থাকেন। ফলে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হয়।ইমরানের নেতৃত্বটি হচ্ছে লাগামহীন নেতৃত্ব। এই নেতৃত্বে কর্মীরা নিজের ইচ্ছামতো অফিসে আসে এবং ইচ্ছামত কাজ সম্পাদন করে। এতে প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জনে ব্যাহত হয়। তাই বলা যায়, প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে জনাব ইমরানের লাগামহীন নেতৃত্বটি যথার্থ।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
"জনাব ইমরানের নেতৃত্বের ধরনটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ব্যর্থতার…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর