উদ্দীপকে বর্ণিত মি. মনিরের কোম্পানিতে কোন ধরনের নির্দেশনা বিদ্যমান। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত মনিরের কোম্পানিতে পরামর্শ মূলক নির্দেশনা বিদ্যমান।যে নির্দেশনা পদ্ধতিতে নেতা প্রতিষ্ঠানের যে কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কর্মীদের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। এই ধরনের নির্দেশনা পদ্ধতিতে নির্দেশ দাতা অধস্থন কর্মীদের সাথে বৈঠকে মিলিত হয় এবং নির্দেশের ভালো মন্দ উভয়দিক আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হয়। উদ্দীপকে মি. মনির একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি তার প্রতিষ্ঠানে কর্মীদের সাথে আলাপ-আলোচনা করেই তাদের নির্দেশ প্রদান করেন। অবশ্য ভালো ব্যবহার এবং আন্তরিকতার মাধ্যমে তিনি তার উদ্দেশ্য সাধন করে।মনির কর্মীদের সাথে ভালো ব্যবহার ও আন্তরিকতার মাধ্যমে তার উদ্দেশ্য বাস্তবায়ন করেন। মনিরের নির্দেশনা পদ্ধতিটি পরামর্শ মূলক নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত মনিরাই কোম্পানিতে পরামর্শমূলক নির্দেশনা বিদ্যমান।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মি. মনিরের কোম্পানিতে কোন ধরনের নির্দেশনা বিদ্যমান।…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর