ফলপ্রসূ আন্তঃব্যক্তিক দক্ষতাই মি. আমিনকে সফল ব্যবস্থাপকের পরিণত করেছে। উদ্দীপকে আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ফলপ্রসূ আন্তঃব্যক্তিক দক্ষতাই মি. আমিন কে সফল ব্যবস্থাপকের পরিণত করেছে। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মী ও অন্যান্যদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ রক্ষা করার দক্ষতা আন্তঃব্যক্তিক দক্ষতা বলে। এ ধরনের দক্ষতা পালন করতে গিয়ে একজন ব্যবস্থাপকের প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ করতে হয়।প্রতিষ্ঠানের সকল তরে আন্তঃব্যক্তির দক্ষতার প্রয়োজন। কেন নয় এ ধরনের দক্ষতার জন্যই একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতে পারে, নির্দেশ উপদেশ ও পরামর্শ দিতে পারে। প্রতিষ্ঠানের এমন দক্ষতা বিরাজ বলে প্রতিষ্ঠানের সকলের মধ্যে একটা সুসম্পর্কের সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠানের উন্নতি সাধন করতে পারে। উদ্দীপকে দেখা যায় নাশাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপক আমিন সাহেব যথেষ্ট বিচক্ষণ ও মেধা শক্তির অধিকারী। তিনি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে উত্তম সম্পর্ক বজায় রেখে দ্রুত লক্ষ্যস্থানে পৌঁছাতে চান। এজন্য তিনি প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বাইরে সকল পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করেন এবং প্রয়োজনে পরামর্শ দেন। এ ব্যবস্থা তার প্রতিষ্ঠানের জন্য সব সময় ইতিবাচক ফল বয়ে আনে। তাই তিনি একজন সফল ব্যবস্থাপক। এরূপ দক্ষতার কারণে একজন ব্যবস্থা সফল ব্যবস্থাপকের পরিণত হয়। তাই আমি মনে করি, ফলপ্রসূ ও আন্তঃব্যক্তিক দক্ষতাই মি. আমিন কে সফল ব্যবস্থাপকের পরিণত করেছে।
HSC Management 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Management 2nd Paper · সৃজনশীল
ফলপ্রসূ আন্তঃব্যক্তিক দক্ষতাই মি. আমিনকে সফল ব্যবস্থাপকের পরিণত করে…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর