'মহানন্দা' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মহানন্দা ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের প্রধান ব্যাংক। জনকল্যাণ এ ব্যাংকের মূল উদ্দেশ্য। এ ব্যাংক দেশের মুদ্রাবাজার ও ব্যাংকিং ব্যবস্থা সুসংগঠিত, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে দেশের মুদ্রাবাজারকে সুসংগঠিত আকারে পরিচালনা করার উদ্দেশ্যে মহানন্দা ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। প্রয়োজনের খাতিরে দেশের অন্যান্য স্থানে ব্যাংকটি আরো শাখা স্থাপন করে। এছাড়াও সফলতার সাথে ব্যাংকটি তার কাজ করে যাচ্ছে। বৈশিষ্ট্যগত দিক দিয়ে উদ্দীপকের মহানন্দা ব্যাংকটির সাথে কেন্দ্রীয় ব্যাংকের মিল রয়েছে। অটো মহানন্দা ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মত দেশের মুদ্রাবাজার ও ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের মহানন্দা ব্যাংকটি দেশের মুদ্রাবাজারের অভিভাবক 'কেন্দ্রীয় ব্যাংক'।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
'মহানন্দা' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর