উদ্দীপকে 'স্বপ্নীল ব্যাংক' এবং অন্বেষা ব্যাংক'-এর সম্পর্ক মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে স্বপ্নীল ব্যাংক এবং অন্বেষা ব্যাংক-এর মধ্যে নিয়ন্ত্রণকারী, অভিভাবক ও ব্যাংকার-গ্রাহক সম্পর্ক রয়েছে। কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের প্রধান ব্যাংক। জনকল্যাণ এ ব্যাংকের মূল উদ্দেশ্য। এ ব্যাংক দেশের মুদ্রাবাজার ও ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে স্বপ্নীল ব্যাংক আর্থিক সংকটে পড়লে অন্বেষা ব্যাংক তাকে অর্থ দিয়ে সাহায্য করে। আবার আর্থিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দেয়। তাছাড়া ব্যাংকটিতে প্রয়োজনীয় প্রশাসক নিয়োগ দেয়। এখানে কাজের দিক থেকে অন্বেষা ব্যাংক-এর সাথে কেন্দ্রীয় ব্যাংকের মিল রয়েছে। তাই অন্বেষা ব্যাংক হলো একটি কেন্দ্রীয় ব্যাংক ও স্বপ্নীল ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাজ নিয়ন্ত্রণ করে। নতুন ব্যাংক ও শাখা খোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হয়। তালিকাভুক্ত ব্যাংক গুলোকে তাদের সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। বাণিজ্যিক ব্যাংক গুলোর আর্থিক সংকটে কেন্দ্রীয় ব্যাংক ঋণ ও পরামর্শ দেয়। এভাবে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে অভিভাবক, নিয়ন্ত্রক ও ব্যাংকার-গ্রাহক সম্পর্ক তৈরি হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১৩ : কেন্দ্রীয় ব্যাংক (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে 'স্বপ্নীল ব্যাংক' এবং অন্বেষা ব্যাংক'-এর সম্পর্ক মূল্যায়ন …
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর